admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৭ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
মোঃ হুমায়ুন কবীর রেজা,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বারোটা এক মিনিটে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জাতীয় পার্টি, ঠাকুরগাও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টসহ, সরকারি, বেসরকারি, সামাজিক সাংস্কৃতিকসহ অন্যান্য রাজনৈতিক দলের সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি ছাত্র-শিক্ষকসহ উপচে পড়া মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তবে ভাবনার বিষয়টি হচ্ছে উক্ত অনুষ্ঠানটি রাত ১২ টা ১ মিনিটের পরিবর্তে ভোর ৬ টা থেকে করা হলে ভালো হয়।কারণ হিসেবে পরিলক্ষিত হয়েছে যে উক্ত পুষ্প অর্পণের সময় নারী পুরুষের ধাক্কা ধাক্কি যা মটেও গ্রহণ যোগ্য নয়। অথবা নারী সংগঠনগুলোর জন্য পুরুষ লাইনের বাহিরে আর একটি কিউয়ার লাইনের ব্যবস্থা করা। উক্ত অনুষ্ঠানে ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনায় করে পুষ্পস্তবক অর্পণ করার আয়োজন করা। ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সফলতা কামনা করা হয়।