admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: মুসলিম উম্মার পবিত্র ঈদুল আযহা পরবর্তী দেশের জনসাধারনের সার্বিকভাবে জান-মাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঈদের ছুটি চলাকালীন সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জেলার বিভিন্ন জায়গায় কঠোর কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার অস্থায়ী ক্যাম্প হতে শুরু করে রানীশৈংকেল থানাসহ প্রতিটি উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।
বিশেষ করে শহর থেকে গ্রামে যাত্রার সময় সাধারণ জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করণে আন্তঃজেলা বাস টার্মিনাল ও সংযোগ সড়কে তল্লাশি ও নজরদারী কার্যক্রম অব্যাহত রেখেছে।
এছাড়াও ট্রেন, বাসের টিকিট কালোবাজারি রোধেও সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এতে জনসাধারণের মনে প্রশান্তি কাজ করছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||