হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল

মুক্ত কলম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল। বে-সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণের দীর্ঘদিনের দাবি জাতীয়করণ কিন্তু বিগত সরকার অর্থের পর্যাপ্ত সংকুলান হবে না মর্মে টালবাহানা শুরু করে। তারপরও বিভিন্ন সময়ে আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করা হয়।

‎বে-সরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি সমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখা ও জাতীয়করণ প্রত্যাশী জোট এর যৌথ আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১:০০ টায় হরিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে হরিপুর উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত হয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও মশানগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের আহবানে উপজেলার বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীগণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, কর্মচারীদের ৭৫% উৎসব-ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ অন্যান্য সকল ন্যায্য সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান । বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। একই কারিকুলামে কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে। প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

‎বিক্ষোভ মিছিলে জামুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সেক্রেটারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি হরিপুর ও ডাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় মিছিলটি হরিপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেস ক্লাবের সামনে (থানা মোড়ে) ঘন্টাব্যাপী অবস্থান করেন।
সমাবেশ সঞ্চালনা করেন ঠাকিঠুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, হরিপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আসাদূজ্জামান দুলাল, মো, নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখা। বীরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রেজুয়ানুল হক মন্টু, মো,আনোয়ার হোসেন সহকারী প্রধান শিক্ষক, ডাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয়, বীরগড় মাদ্রাসার সুপার, মোকাম্মেল হোসেন, খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন সহ আরো অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কর্মচারী ও সাংবাদিকরা।

বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যেন শিক্ষকরা যথাযথ মর্যাদা ও ন্যায্য সুবিধা গ্ৰহণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেন। নচেৎ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে বন্ধ করে রাখবেন,বক্তব্যে এমনটাই উঠে এসেছে আজকের সমাবেশে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক