হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ের থোকায় থোকায় ঝুলছে দার্জিলিং কমলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজঃ  ঠাকুরগাঁওয়ে কমলা বাগানে থোকায় থোকায় ঝুলছে দার্জিলিং জাতের হলুদ কমলা। এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো দর্শনার্থী। আর দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন বাগানের মালিক মোহাম্মদ জয়নাল আবেদিন। বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণে কমলা থোকায় থোকায় ঝুলছে। ভারতীয় জাতের এ ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে। এছাড়া বাগানেই বিক্রয় হচ্ছে দার্জিলিং জাতের কমলা। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ৬ বিঘা মাটিতে সবুজ মাল্টা, চায়না ও দার্জিলিং জাতের কমলার বাগান দিয়েছেন জয়নাল আবেদিন। ৪ বছর আগে চাকরি থেকে অবসরের পর কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদীন এই বাগান গড়ে তোলেন।

উৎপাদিত বাগানের এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। প্রতি বছর বাগানের পরিধি বাড়ায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে ভারতীয় দার্জিলিং জাতের কমলা। নভেম্বর মাস থেকে বাগানের উৎপাদিত কমলা বিক্রি করতে শুরু করেছে বাগান মালিক। এ বছর ৮ লক্ষাধিক টাকার ফল বিক্রি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।বর্তমানে ৩ একর জমিতে তিন শতাধিক গাছের এই বাগানের প্রতিটি গাছে ৮ থেকে ৯শ কমলা ধরেছে। চলছে ফল বিক্রির কার্যক্রম। উৎপাদিত কমলা বাগানেই ক্রয় করছেন দর্শনার্থীরা। একই প্লটে দর্শনার্থীদের জন্য উৎপাদন করা হয়েছে চারা। বাগান দেখতে এলে তার পাশে চারাও ক্রয় করতে পারবে।

বাগান দেখতে আসা দর্শনার্থী হৃদয় ইসলাম বলেন, শহর থেকে এসেছি কমলা বাগান দেখতে। আমি দার্জেলিংয়ের বাগান দেখেছি। কিন্তু এখানে কমলা বাগান এত সুন্দর যে দার্জিলিংয়ের বাগানকেও হার মানাবে। আর এই কমলা অনেক মিষ্টি। আমার দেশের মাটি সোনার চেয়েও খাটি তা এই বাগান দেখলেই বোঝা যায়। আরেক দর্শনার্থী মিলন ইসলাম বলেন, পরিবারসহ কমলা বাগান দেখতে এসেছি। আগে কমলা বাগান শুধু ছবিতেই দেখেছি, আজ বাস্তবে গাছে ঝুলন্ত কমলা দেখলাম। আর পুরো বাগানে কমলা ঝুলে আছে। কমলা ক্রয় করে খেলাম অনেক মিষ্টি ও রসালো কমলা। এই কমলা খেয়ে মনে হলো না যে আমার দেশের মাটিতে উৎপাদিত কমলা খাচ্ছি।

আব্দুর রহমান বাগান দেখতে এসে বলেন, আমার বাগানেও কমলা গাছ রয়েছে। তবে এই বাগান খুব সুন্দর করে যত্ন করার কারণে ফলন অনেক ভালো হয়েছে। এছাড়া ফলের সাইজ ও রং একবারে ঠিকঠাক হয়েছে। আমি বাগান জয়নাল ভাইয়ের সঙ্গে আমার বাগান নিয়ে আলোচনা করতে এসেছি। কমলা বাগানে প্রথম থেকেই কাজ শফিকুল। তিনি বলেন, আমি বাগানে প্রথম থেকেই কাজ করছি। এখন প্রতিদিন প্রায় এক হাজারের ওপর মানুষ আসে এই বাগান দেখতে। আমরা বাগানে ৮/১০ জন এখন কাজ করতেছি। কমলা গাছ থেকে পারার জন্য ৩/৪ জনকে কাজ করতে হয়। এছাড়া বাগান পাহারা দিতে হয়। না হলে ফল চুরির ভয় থাকে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ঠাকুরগাঁও জেলায় ৮৬০ জন কৃষক কমলা ও মাল্টা চাষে জড়িত রয়েছে। ইতিমধ্যে জেলায় ১ হাজার মাল্টা ও ৬০টি কমলার বাগান গড়ে উঠেছে। জয়নাল আবেদিন বলেন, চাকরির পাশাপাশি একটা বাগানের স্বপ্ন ছিল। এক বন্ধুর পরামর্শে কমলা ও মাল্টার বাগান দেই। প্রথম বছর প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার কমলা বিক্রি করেছি। দ্বিতীয় বছর ৫ থেকে ৬ লাখ টাকার কমলা বিক্রি করেছি। প্রতিদিন শত শত মানুষ আমার বাগান দেখতে আসছে। আর্থিকভাবে বাড়তি মুনাফার পাশাপাশি মানুষের সাড়া পেয়ে বেশ ভালো লাগছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের জমি সমতল এবং উর্বর। এখানে যেকোনো ধরনের ফসল ব্যাপক উৎপাদন হয়। অন্যান্য জেলা থেকে ঠাকুরগাঁও জেলায় শীত অনেক বেশি থাকে এবং মাটি অম্লীয় হওয়ায় এখানে কমলা চাষে নীরব বিপ্লব ঘটেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর 12 hours আগে

ভোটারদের উদ্বুদ্ধ করণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
জাতীয় 24 hours আগে

দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি:পঞ্চগড়ে আসিফ মাহমুদ।
রংপুর 1 day আগে

নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রায় হাসনাত-সজীব।
রংপুর 2 days আগে

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন।
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁও-৩ জামাতের প্রার্থী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে-মিজানুর।
রংপুর 2 days আগে

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা 2 days আগে

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় ১৫০০ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক