admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৯:২৬ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে বলেছেন যে, করোনাভাইরাসের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সেইসঙ্গে মাস্ক পরাকে দেশপ্রেমের সঙ্গে তুলনা করেছেন তিনি। অথচ এতদিন মাস্ক পরা নিয়ে তিনি ঠাট্টা-মস্কারা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, পৃথিবীতে করোনাভাইরাস পরিস্থিতি পুরোপুরি ঠিক হওয়াার আগে আরো খারাপ অবস্থা আসতে পারে। করোনাভাইরাস যখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আমেরিকা সহ বিশ্বের কয়েকটি দেশে যখন মরণঘাতী এই ভাইসরাসটি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে তখন এ ধরনের শঙ্কা প্রকাশ করলেন ট্রাম্প। মাস্ক পরা নিয়ে এখন যুক্তরাষ্ট্রে নানা ধরনের তর্ক-বিতর্ক চলছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, মাস্ক পরা এখন একটা দেশপ্রেমসুলভ দায়িত্ব। যদিও ট্রাম্প করোনার মহামারি শুরুর দিকে মাস্ক নিয়ে হাসি-ঠাট্টার ছলে নানা কথা বলেছেন।
মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মরণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছে ৬ লাখ সাড়ে ১৯ হাজারের বেশি। আর আক্রান্ত হয়েছে দেড় কোটির বেশি। তবে সুস্থ হয়ে উঠেছে ৯১ লাখ ১৬ হাজারের বেশি। আক্রান্ত ও মৃত্যু উভয়দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৪ হাজারের বেশি লোক মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২৮ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছে ১৮ লাখ ৮৬ হাজারের বেশি।