ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর- খুলনা ব্রডগেজ লাইনে হিলি জোনে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা। সরে- জমিনে দেখা যায়, বিরামপুর রেলস্টেশন থেকে দক্ষিনে প্রায় দুই কিলোমিটার দূরে রেললাইনের ভাঙ্গা স্থানে সিমেন্টের বস্তা বেঁধে তার উপর দিয়ে ট্রেন চলাচল করছে।
রেল লাইনের পাশ দিয়ে চলাচলরত লোকজন জানান, এই রকম অবস্থা আরো দুই তিন জায়গায় দেখা গেছে। রেলের লোকজন রিপেয়ারিং করার পরও ২/১ দিন পর আবার অন্য কোন স্থানে রেললাইন ভাঙ্গা দেখা যায়। আশঙ্কা রয়েছে ,যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
এই বিষয়ে রেললাইনের রিপেয়ারিং কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, হিলি জোনে পাঁচ-ছয়টি স্থানে ভাঙ্গা অবস্থায় আছে। ট্রেন ধীরগতিতে চলছে এবং ট্রেন ধীরগতিতে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান,ভাঙ্গা স্থানে রিপেয়ারিং করার পর ট্রেন চলাচলে আবার অন্য স্থানে ভেঙ্গে যায়। প্রতিনিয়ত কোন না কোন স্থানে রেললাইন ভেঙ্গে যাচ্ছে তবে রিপিয়ারিং কাজ চলমান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে ।
জানা যায়, ১৯৪৩/৪৭ সালে পার্বতীপুর -খুলনা ব্রড গেজ ৯০ পাউন্ড লাইন স্থাপন করা হয়েছে। লাইনের টেম্পার কমে গেছে । এই লাইনে পাথর বাহি, তেল বাহি এবং যাত্রীবাহী ট্রেনের ওজন বর্তমান ৯০ পাউন্ড লাইনের সহনীয় ক্ষমতা কমে গেছে । পাথর বাহি, তেল বাহি ট্রেন চলাচলে লাইন ভারসাম্য রক্ষা করতে পারছে না বলে অনেকে মতামত পোষণ করেছেন।
দেশের অন্যান্য স্থানে ১২০ পাউন্ড লাইন বসানো হচ্ছে। পার্বতীপুর -খুলনা ব্রডগেজ লাইনে রেল যাত্রীদের ঝুঁকি কমানোর জন্য ১৯৪৩/৪৭ সালের ৯০ পাউন্ড লাইন পরিবর্তন করে ১২০ পাউন্ড লাইন স্থাপন করা প্রয়োজন ।
এ বিষয়ে PWI সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ে ভবেশ চন্দ্র রাজবংশী মুঠোফোনে জানান, ১৯৪৩/১৯৪৭ সালের রেল লাইন। রেল লাইন ভেঙ্গে যায়নি, লাইনের মাথা ভেঙ্গে যাচ্ছে। যেখানে রেলের লাইনের মাথা ভেঙ্গে যাচ্ছে সেগুলি রিপেয়ারিং করা হচ্ছে। রেলের বয়স হয়ে গেছে। যে স্থানে রেললাইন দুর্বল সেগুলি পরিবর্তনের করে নতুন ৯০ পাউন্ড রেল লাইন স্থাপন করা হবে বলে জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||