ডাঃ নূরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার বিরামপুরে এবি পার্টির ৪০ জন নেতা কর্মী জামায়াতে যোগ দিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ(এবি) পার্টিতে যোগ দেওয়ার ৫ বছর পর নেতাকর্মীসহ আবার জামায়াতে যোগ দিলেন সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী।
মেহেদী হাসান চৌধুরী বাংলাদেশ জামাতে ইসলামী অঙ্গ সংগঠন বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন ওই বছর তিনি এবি পার্টিতে যোগদান করেন। তিনি (এবি ) পার্টির দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন ।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় বিরামপুর পৌর শহরের ধান হাটি মোড়ে দলীয় কার্যালয় বাংলাদেশ জামায়াতে ইসলাম উপজেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে মেহেদী হাসানের নেতৃত্বে এবি পার্টির ৪০ জন নেতা কর্মী জামায়াতে যোগ দেন । এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরামপুর উপজেলার আহবায়ক কমিটির সদস্য আরাফাত আল আবির জামায়াতে যোগ দেন।
বাংলাদেশের জামায়াতে ইসলাম বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও জেলা শাখার আমির আনিসুর রহমান বিশেষ অতিথি মজলিসে সুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, বিরামপুর পৌর শাখার আমির মামুনুর রশিদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||