admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
জাতীয় দলের পাঁচ ক্রিকেটার করোনার ভ্যাকসিন নেননি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন গ্রহণের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য নির্ধারিত তারিখ ছিল গত ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি। তবে এই সময়ের মধ্যে ভ্যাকসিন নেননি মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস ও শেখ মেহেদী হাসান। গত বৃহস্পতিবার সবার আগে টিকা নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উপস্থিত হন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এরপর ওয়ানডে দলপতি তামিম ইকবাল। এছাড়াও দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নিয়েছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা।
ক্রিকেটারদের ভ্যাকসিনেশন কর্মসূচি শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, আমরা মনে করি, ভ্যাকসিন গ্রহণের এটা একটা ভালো সুযোগ। সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছে তা আমাদের সবারই গ্রহণ করা জরুরি। ভ্যাকসিন নিলেই যে শতভাগ নিরাপদ থাকা যাবে তা না। তবে এক ধাপ এগিয়ে গেলাম। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে চললে হয়তো আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিরাপদ থাকতে পারব।
তিন ওয়ানডে এবং সমান টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ তারিখ নিউজিল্যান্ডর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এজন্য গতকাল ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন তাইজুল ইসলাম। নতুন চমক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়াও দলে ফিরেছেন আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন, ও নাইম শেখ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||