admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে ১৩ মার্চ সোমবার সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর, প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
আরও বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী থানার তদন্ত ওসি সারওয়ার পারভেজ, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক শাহাজাদা খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, এমপির প্রতিনিধি আজিজার রহমান (মাস্টার), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।