হোম
অর্থনীতি

জয়পুরহাটের আলু যাচ্ছে ১০টি দেশে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টার:জয়পুরহাটের আলু যাচ্ছে ১০টি দেশে।গুণগত মান ভালো হওয়ায় জয়পুরহাটের উৎপাদিত আলু মধ্যেপ্রাচ্যসহ ১০টি দেশে রপ্তানি হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এলাকার যুবকদের বেকারত দূর হচ্ছে।

জয়পুরহাটে গত তিন বছর লোকসানের পর এই মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি দাম ভালো হওয়ায় কৃষকরা এখন বেশ খোশ মেজাজে। বিদেশে আলু পাঠানোর ফলে বিভিন্ন জাতের আলুর চাহিদা বেড়েছে বলে জানান কৃষকরা।

দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ইন্দোনিশয়া, কুয়েত, নেপাল, জাপান ও রাশিয় এই ১০টি দেশে বাংলাদেশের আলু রপ্তানি হচ্ছে। দেশগুলোতে যাচ্ছে জয়পুরহাটের আলু।

জয়পুরহাট জেলা কৃষি সম্পসারন সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সাড়ে ৪২ হাজার হেক্টর জমিতে লাল পাকরি, সাদা পাকরী, জাম, রোমানা, ডায়ামান্ট, কার্ডিনাল, গ্রানোলা, অ্যারিস্টিকসহ বেশ কয়েকটি দেশি-বিদেশি জাতের আলু চাষ হয়েছে। ইতোমধ্যে আট লাখ ৬৪ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়ে লক্ষমাত্রা অর্জিত হয়েছে।

আলু চাষি ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ৩০ থেকে ৩৫টি বাজারে প্রতিদিন ৮/৯ শ’ মন গ্রানোলা, রোজেটা ও অ্যারিস্টিকসহ বিভিন্ন জাতের আলু বিদেশে পাঠানোর জন্যে কেনা হচ্ছে। এতে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা।

আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের আলুচাষী হান্নান মন্ডল ঢাকাটাইমসকে বলেন, এবারে তিনি ৬০ শতক জমিতে গ্রানোলা জাতের আলু চাষ করেন। এতে সবমিলে তার উৎপাদন খরচ হয় ১০ হাজার টাকা। প্রতি শতকে তিন মণ হারে তিনি মোট আলু পেয়েছেন ১৮০ মণ। তিনি ২৭০ টাকা মণ দরে আলু বিক্রি করে সব খরচ বাদ দিয়ে তার লাভ টিকেছে অন্তত ২৮ হাজার টাকা।

কালাই উপজেলার হাতিয়র গ্রামের আলুচাষি গোলাম রব্বানী ঢাকাটাইমসকে জানান, তিনি এবার ১৮ বিঘা জমিতে, রোজেটা, অ্যারিস্টিক ও গ্রানোলা জাতের আলু চাষ করতে গড়ে বিঘা প্রতি তার উৎপাদন ব্যয় হয়েছে ১১ হাজার টাকা, ফলন পেয়েছেন ৯৯ মণ, ৩৩০ টাকা দরে বিক্রি করে লাভ হয়েছে অন্তত চার লাখ টাকা।

চট্টগ্রামের ‘আলাই’ কোম্পানির সুপারভাইজার আনিস ঢাকাটাইমসকে জানান, কোম্পানির চাহিদা অনুযায়ী প্রতিদিন তাকে ৯ মেট্রিক টন আলু কিনে দিতে হয়। এভাবে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত যে পরিমাণ আলু প্রয়োজন তা তাকে কিনতে হবে। সে হিসাব মাথায় রেখে তিনি আলু ক্রয় করছেন। স্থানীয় বাজার থেকে মানসম্মত এসব আলু কিনে তা বিদেশে রপ্তানি করা হবে বলে জানান তিনি।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গসংবাদকে জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আলু বিদেশে রপ্তানি হওয়ায় ভালো দাম ও উৎপাদন খরচ বাদ দিয়ে চাষিরা লাভবান হচ্ছেন। আবার বিদেশে আলু রপ্তানি হওয়ায় বেকার যুবকরা কর্মসংস্থানেরও সুযোগও পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের আলু বাজারের সম্ভাবনা দিন দিন উজ্জ্বল হবে বলে তিনি আশা করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 18 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 19 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক