admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ৩:৪৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ চীন – ভারত সীমান্তে গোলাগুলিতে ভারতীয় সেনা এক অফিসার সহ দুই জওয়ানেরও মৃত্যু হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে লাদাখে মুখোমুখি ভারত-চিন সেনাবাহিনী। ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। ১৯৬৭ সালের পর এই প্রথম ভারত এবং চিন সীমান্তে গোলাগুলি হয়েছিলো। জানা যাচ্ছে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত এবং চিনের সেনাবাহিনী মুখোমুখি হয়। চিনের সেনাবাহিনীর তরফে ব্যাপক গোলাগুলি শুরু হয় বলে অভিযোগ করেছে ভারত।
চীনে প্রান্ত থেকে ছোঁড়া গুলিতে ভারতীয় সেনার এক অফিসার মারা গেছে বলে জানা যাচ্ছে। শুধু এক কর্নেলই নয় ভারতীয় সেনার দুই জওয়ানেরও মৃত্যু হয়েছে।
চীনের বিদেশ মন্ত্রনালয়ের তরফ থেকে ভারতের কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে যে, ভারত যেন দ্রুত কোনও সিদ্ধান্ত না নেয়। তাতে পরিস্থিতি জটিল হতে পারে। গত দেড় মাস ধরে সংঘাত চলছিল চীন সীমান্তের কাছে লাদাখে। গালোয়ান ভ্যালিতে ঢুকে পড়েছিল চিনের সেনাবাহিনী। যা নিয়ে দুই দেশের মধ্যে একের পর এক বৈঠক হয়। তাতে চীনা সেনা কিছুটা পিছিয়ে গেলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।
এক তরফে জানানো হয়েছে গত দেড় মাস ধরে সংঘাত চলছে চীন সীমান্তের কাছে লাদাখে। সোমবার রাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চীনা সেনা লাদাখে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। কোনও গুলি ছোঁড়া হয়নি দুই তরফে। তবে সংঘর্ষে চীনা সেনা লাঠি, মুগুর ও পাথর ব্যবহার করেছিল বলে জানিয়েছে ।