হোম
আন্তর্জাতিক

চীনে আবার মহামারির নতুন এক ফ্লু ভাইরাস আবিষ্কার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুলাই, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ

China-new-flue-mknewsbd

ফাইল ছবি

চীনে আবার মহামারির নতুন এক ফ্লু ভাইরাস আবিষ্কার । নতুন এই ফ্লু ভাইরাসের সাথে ২০০৯ য়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু-র সাদৃশ্য আছে। বিজ্ঞানীরা চীনে নতুন এক ফ্লু ভাইরাস চিহ্ণিত করেছেন যেটির মহামারিতে রূপ নেবার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন এটি জানা গেছে সম্প্রতি, এটি পাওয়া গেছে শূকরের দেহে, কিন্তু এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। গবেষকরা উদ্বিগ্ন এই কারণে যে এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে এবং এভাবে এই ভাইরাস বিশ্ব ব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।

তারা বলছেন, যদিও অবিলম্বে এই ভাইরাসের এভাবে ছড়িয়ে পড়ার আশংকা তারা করছেন না, কিন্তু মানুষকে আক্রমণ করার উপযোগী হয়ে ওঠার সব রকম লক্ষণ এই ভাইরাসের রয়েছে, যে কারণে এই ভাইরাসকে গভীর পর্যবেক্ষণের মধ্যে রাখা জরুরি বলে তারা মনে করছেন। এই ভাইরাসটিও যেহেতু নতুন, তাই মানুষের এই জীবাণুর বিরুদ্ধে কোন ইমিউনিটিই থাকবে না, থাকলেও তা খুবই অল্পমাত্রায় থাকবে। প্রসিডিংস অফ দ্যা ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস সাময়িকীতে এই বিজ্ঞানীরা লিখছেন যে, শূকরের শরীরে এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য নেয়া পদক্ষেপ এবং শূকর পালন শিল্পের কর্মীদের নজরদারিতে রাখার প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত।

বাদুড় থেকে করোনাভাইরস ছড়িয়েছে বলে ধারণা করা হয় মহামারির হুমকি বিশ্ব যখন এই মুহূর্তে করোনাভাইরাসকে বাগে আনতে হিমশিম খাচ্ছে, তখন বিজ্ঞানীরা খারাপ প্রকৃতির ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা রোগ সংক্রমণের ক্ষেত্রে বড়ধরনের হুমকি হয়ে উঠতে পারে, তার সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। বিশ্বে সর্বশেষ পর্যায়ে পৌঁছেছিল যে ফ্লু ভাইরাস- সেটি ছিল ২০০৯ সালে সোয়াইন ফ্লুর প্রার্দুভাব। তবে প্রথমে সোয়াইন ফ্লু যতটা মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে বলে ভাবা হয়েছিল, শেষ পর্যন্ত তা হয়নি। কারণ অনেক বয়স্ক মানুষের ওই ভাইরাসের বিরুদ্ধে কিছুটা ইমিউনিটি ছিল। বিজ্ঞানীরা মনে করেন, সেটার একটা কারণ সম্ভবত এর আগে অন্য যেসব ফ্লু ভাইরাস মানুষকে আক্রান্ত করেছিল তার সাথে সোয়াইন ফ্লু ভাইরাসের মিল ছিল।

ওই সোয়াইন ফ্লু ভাইরাস-এর বৈজ্ঞানিক নাম A/H1N1pdm09 (এ/এইচ১এন১পিডিএম০৯)। প্রতি বছর ফ্লু-র বিরুদ্ধে যে প্রতিষেধক ভ্যাকসিন মানুষকে দেয়া হয়, এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ওষুধও তাতে অন্তর্ভূক্ত থাকে। বিজ্ঞানীরা বলছেন এখন চীনে নতুন যে ফ্লু ভাইরাস পাওয়া গেছে তার সাথে ২০০৯-এর সোয়াইন ফ্লু-র মিল আছে। তবে এই নতুন ভাইরাস কিছুটা আলাদা। এই গবেষণার কাজে যুক্ত অধ্যাপক কিন-চোও চ্যাং এবং তার সহকর্মীরা বলছেন, এই ভাইরাস এখনও গুরুতর কোন হুমকি হয়ে ওঠেনি, তবে অবশ্যই এই ভাইরাসকে নজরদারিতে রাখতে হবে।

আশংকার কারণ কতটা?
নতুন ভাইরাসটির নাম গবেষকরা দিয়েছেন জি৪ ইএ এইচ১এন১ (G4 EA H1N1)। মানুষের শ্বাসনালীতে যে কোষ থাকে সেখানে এই ভাইরাসের বংশবৃদ্ধি করার এবং বেড়ে ওঠার ক্ষমতা আছে।  ভাইরাস ছড়ানোর জন্য যেসব প্রাণীকে সন্দেহ করা হয়, তার মধ্যে রয়েছে প্যাঙ্গোলিন দুহাজার এগার থেকে ২০১৮ সাল পর্যন্ত যেসব তথ্য আছে সেগুলো পর্যালোচনা করে তারা দেখেছেন, চীনে যারা কসাইখানায় কাজ করে এবং শূকর ব্যবসার সাথে জড়িত, তাদের মধ্যে সাম্প্রতিক সংক্রমণের তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমানে যে ফ্লু ভ্যাকসিন আছে, তা এই ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেয় না বলে দেখা যাচ্ছে। যদিও তারা বলছেন প্রয়োজন হলে এই ভ্যাকসিনকে উপযোগী করে নেয়া সম্ভব। অধ্যাপক কিন-চোও চ্যাং কাজ করেন ব্রিটেনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন: এই মুহূর্তে আমাদের সবার দৃষ্টি করোনাভাইরাসের দিকে এবং সেটাই হওয়া উচিত। কিন্তু নতুন এই ভাইরাসও একটা সম্ভাব্য বিপদজনক ভাইরাস। এটার দিক থেকে দৃষ্টি সরানো আমাদের উচিত হবে না। নতুন ভাইরাস এই মুহূর্তে সমস্যার কারণ হয়ে না দাঁড়ালেও, তার বক্তব্য: এটাকে উপেক্ষা করা উচিত হবে না।

তত্ত্বগতভাবে, একটা ফ্লু মহামারি যে কোন সময় আসতে পারে। কিন্তু তার পরেও এধরনের মহামারি বিরল ঘটনা। মহামারি তখনই ঘটে, যখন নতুন ধরনের একটা জীবাণু আত্মপ্রকাশ করে এবং সহজে ও দ্রুত তা একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ফ্লু ভাইরাস যেহেতু অনবরত বদলায়, তাই ফ্লু ভ্যাকসিনও ভাইরাসের সাথে পাল্লা দিয়ে নিয়মিত বদলানো জরুরি। সেভাবেই সাধারণত একটা ভাইরাসের মহামারি হয়ে ওঠা ঠেকানো সম্ভব। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক জেমস উড বলছেন এই গবেষণার কাজ এটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা সবসময়ই নতুন জীবাণুর জন্ম নেয়ার ঝুঁকির মধ্যে বাস করছি। খামারের পশুর শরীরেই বেশিরভাগ ক্ষেত্রে এধরনের মহামারি হয়ে ওঠার সম্ভাবনাময় ভাইরাস জন্ম নিচ্ছে। আর মানুষকে যেহেতু পশু খামারে কাজ করতে হয়, যেখানে মানুষকে পশুর খুব কাছাকাছি সংস্পর্শের মধ্যে এসে কাজ করতে হয়, তাই এই ভাইরাসগুলো পশুর শরীর থেকে মানুষের শরীরে ঢোকার আশংকা থেকেই সবসময়ে এধরনের মহামারির একটা বড় ঝুঁকি তৈরি হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 2 hours আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 17 hours আগে

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 1 day আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 2 days আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক