হোম
নির্বাচিত কলাম

চিরিরবন্দরে বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও র‍্যালি ও স্মারকলিপি প্রদান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

পি কে রায়,দিনাজপুর প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে দিনাজপুরের চিরিরবন্দরে বেসরকারি (স্কুল, কলেজ ও মাদ্রাসার) শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও র‌্যা‌লি শে‌ষে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব এ কে এম শরীফুল হক মহোদয়ের মাধ‌্যমে শিক্ষা উপ‌দেষ্টার কা‌ছে এম‌পিওভুক্ত শিক্ষা জাকীয়করণ প্রত‌্যা‌শি জোট এ স্মারক‌লিপী প্রদান ক‌রেন।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় শিক্ষার বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, জাতীয়করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়ার বিষয় নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সালাম নূরী, প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ।

পরে ৪ দফা দাবী সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক এর কা‌ছে প্রেরণ করেন।
এছাড়াও মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন-মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যন্ত জরুরী। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে যা শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রধান অন্তরায়। শিক্ষার সকল স্টকহোল্ডারদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ।

জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষকরা বলেন, ‘সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আমরা বেসরকারি শিক্ষকরা। তাই এক দফা এক দাবি আমরা জাতীয়করণ চাই। সরকারি শিক্ষকেরা যে পরিমাণ সুযোগ-সুবিধা পান, বেসরকারি শিক্ষকরা সেই সুযোগ-সুবিধা পান না। আমরা কোনো বৈষম্য চাই না। শিক্ষা সংস্কার চাই, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে।

বেসরকারি শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তাতে চাল-ডাল কিনতে শেষ হয়ে যায় উল্লেখ করে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া বাবদ দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। এই বৈষম্য আর থাকতে পারে না।
বক্তারা আরও বলেন, যদি জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধুই মানববন্ধন ওস্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। জাতীর স্বার্থে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানের সকল আয় সরকারি কোষাগারে নিয়ে যাক। তাতে জাতীয়করন করতে সরকারের তেমন বেগ পেতে হবেনা। শিক্ষায় যে বাজেট দেয়া হয় তার সিংহ ভাগ ব্যয় হয় অবকাঠামো উন্নয়নে কিন্তু উন্নয়নের নামে একাটা বিরাট অংশ মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন গঠন করতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন বক্তারা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী বলেন- “শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা ১০-২২ বছরের অভিজ্ঞ ও প্রশিক্ষিত সেসিপ এর ১১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নানা মাত্রিক সমস্যায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জর্জরিত। স্কুল, মাদ্রাসা, সরকারি, বেসরকারি এ রকম নানা রকম প্রতিষ্ঠান হওয়ায় এদের মধ্যে বৈষম্য প্রকট। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানিয়ে স্মারকলিপিতে এ ৪ টি দাবী তুলে ধরা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক জানান,”উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এমপিভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমাকে স্মারকলিপি দিয়েছেন, আমি তা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব”।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »