হোম
অর্থনীতি

চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%,কমেছে ভারত থেকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭ শতাংশের বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দুই দেশ থেকে পণ্য আমদানির পরিসংখ্যানে।

পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয় মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, কাচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ, প্লাস্টিক ও রাবার শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ ও পেঁয়াজ-আলুসহ বিভিন্ন ভোগ্যপণ্য। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে ১৭৯ দশমিক ৪ মিলিয়ন (১৭ কোটি ৯৪ লাখ) ডলারের। আগের অর্থবছরের একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল ১৪১ মিলিয়ন (১৪ কোটি ১০ লাখ) ডলারের। এ হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে এক প্রান্তিকে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে ২৭ দশমিক ২৩ শতাংশ।

একই সময় কিছুটা হ্রাস পেয়েছে ভারত থেকে পণ্য আমদানি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ২ হাজার ৫২ দশমিক ১ মিলিয়ন (২০৫ কোটি ২১ লাখ) ডলারের। যদিও আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ২ হাজার ২৬৭ দশমিক ২ মিলিয়ন (২২৬ কোটি ৭২ লাখ) ডলারের। সে অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তুলনায় আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৮ শতাংশ।

তবে এখনো দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। চীনের পরই দেশটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২০২৩-২৪ অর্থবছরেও দেশের শীর্ষ ২০ আমদানির উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। তখন ভারত থেকে ৯ বিলিয়ন (৯০০ কোটি) ডলারের পণ্য আমদানি করা হয়েছিল, যা মোট আমদানির ১৪ শতাংশের বেশি। আর সর্বোচ্চ পণ্য আমদানি হয়েছিল চীন থেকে, যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলারের বেশি। এটি ছিল মোট আমদানির ২৬ শতাংশের বেশি। গত অর্থবছরে আমদানি পণ্যের উৎস হিসেবে পাকিস্তানের অবস্থান ছিল তালিকার ২০তম। দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল মাত্র ৬২৭ মিলিয়ন (৬২ কোটি ৭০ লাখ) ডলার। মোট আমদানিতে দেশটির অবদান ছিল মাত্র ১ শতাংশ। তবে সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করায় দেশটি থেকে আমদানির পরিমাণ বাড়ছে।

পাকিস্তান থেকে বাণিজ্য আগেও বাড়তে পারত বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। বণিক বার্তাকে তিনি বলেন, ‘পাকিস্তানের অনেক রফতানি করার মতো সুবিধাজনক পণ্য রয়েছে। তবে এতদিন তা আসতে পারেনি, এখন আসছে। দুই দেশের মধ্যে ভিসা বন্ধ থাকায় হয়তো ভারত থেকে আমদানি কমেছে। আর এখন পাকিস্তান থেকে বাড়লেও পরিমাণের দিক থেকে ভারত থেকেই আমদানি বেশি থাকবে। আর ভবিষ্যতেও বাণিজ্যিক সম্পর্কগুলোর মূল নিয়ামক থাকবে চাহিদা ও সরবরাহ।’

ব্যবসায়ী নেতারা অবশ্য বলছেন, ভারত থেকে আমদানি কমাটা রাজনৈতিক কারণের চেয়ে বিনিয়োগ পরিবেশের সঙ্গে বেশি সম্পর্কযুক্ত। এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘ভারত থেকে মূলত যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি হয় বেশি। কিন্তু সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি উন্নতি না হওয়ায় আমদানি কিছুটা কমেছে। তবে এখনো ওষুধ শিল্পের কাঁচামালের একটি বড় অংশ আসে ভারত থেকে। তাই এখানে কোনো সরবরাহ সংকট হলে বড় সমস্যা তৈরি হবে। কিন্তু পাকিস্তান থেকে মূলত তুলা ছাড়া তেমন কোনো পণ্য আমদানি হয় না। আবার পাকিস্তানে আমাদের কোনো রফতানিও নেই। দেশটির বাজার ছোট হওয়ায় এবং রফতানির জন্য কোনো প্রচারণা না থাকায় এমনটা হয়েছে।’

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সখ্যও এখন আগের চেয়ে বেড়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কূটনৈতিক পর্যায়ে এ তৎপরতা চোখে পড়ছে। দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এখন নিয়মিত ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এর প্রভাবে নভেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। ওই সময় ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের একটি জাহাজ পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি কনটেইনারে পণ্য আনে চট্টগ্রাম বন্দরে। সে সময় বন্দরে জাহাজটি থেকে কনটেইনার খালাস হয় ৩৭০ একক, যার মাধ্যমে ছয় হাজার ৩৩৭ টন পণ্য আনা হয়েছিল। জাহাজটি আবারো এ সপ্তাহেই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পণ্যও করাচি বন্দর হয়ে পাকিস্তানের জাহাজের মাধ্যমে বাংলাদেশে আসছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বর্তমান সভাপতি তাসকীন আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ব্যাপকভাবে জোরদার হচ্ছে। আমাদের প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য অনেকাংশে হ্রাস পাওয়ায় পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির একটি সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে জাহাজ ও সরাসরি উড়োজাহাজ চলাচল শুরু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর এর ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ পাকিস্তান থেকে সাধারণত টেক্সটাইল ও খাদ্যসামগ্রী আমদানি করে। এছাড়া পাকিস্তান থেকে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তাছাড়া দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার চেষ্টা হলে আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক কার্যক্রমও বড় হবে।’

এদিকে কায়রোয় চলমান ডি৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন তারা। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারো সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহ প্রকাশ করেছিল ইসলামাবাদ। এ লক্ষ্যে দেশটি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে এখন সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের। কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনাও তৈরি হয়েছিল। এখন পর্যন্ত ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়নি। বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী পর্যটকের সংখ্যাও কমেছে ব্যাপক হারে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কে উন্নতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশন থেকে বণিক বার্তাকে বলা হয়েছে, ‘চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পাকিস্তান থেকে বাংলাদেশে গত বছরের তুলনায় রফতানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এ ইতিবাচক পরিবর্তন বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রবণতাকে তুলে ধরছে। আমরা আশা করছি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্পর্কে অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক