হোম
নির্বাচিত কলাম

চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ৯:২২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্কুলে ৩ বিষয়ে বার্ষিক পরীক্ষার তারিখ নির্ধারণ। চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া একই সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি, এ তথ্য জানিয়েছে। মাউশির নির্দেশনা অনুযায়ী, চলতি বছর শুধু আবশ্যিক বিষয় তথা বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতের ওপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা।

আর পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। পরীক্ষার সিলেবাসের বিষয়ে বলা হয়েছে, বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেসব অধ্যায়ের পাশাপাশি গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শ্রেণি কক্ষে যেসব অধ্যায় পড়ানো হয়েছে, তার ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাসের বিষয়ে জানিয়েছে, বাংলা ১ম ও ২য় পত্রের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত ৩৫ ও নৈর্ব্যক্তিক হবে ১৫ নম্বর করে। ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে ১ম পত্র ৩০ ও ২য় পত্র ২০ নম্বরের হবে। সাধারণ গণিত বিষয়েও ৫০ হবে এবং এর মধ্যে লিখিত ৩৫ ও নৈর্ব্যক্তিক ১৫ নম্বর হবে। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর যোগ করা হবে ৪০ নম্বর।

অন্যদিকে, ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে কর্মতৎপরতা যুক্ত করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ১০ নম্বর দেওয়া হবে। অর্থাৎ মোট ১০০ নম্বরের ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মাউশি আরও জানায়, এই পরীক্ষা ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 60 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক