হোম
আন্তর্জাতিক

চট্টগ্রাম হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২০ ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার-এম কে নিউজ

ফাইল ছবি

চট্টগ্রাম হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। চট্টগ্রাম ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহ ও এই অঞ্চলের প্রবেশদ্বার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে রোববার বিকেলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

চট্টগ্রাম চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ভারতীয় রাষ্ট্রদূত বলেন, বৃহত্তর অর্থনীতি হিসেবে উদিত হচ্ছে বাংলাদেশ। ২৫০ কোটি মানুষের বাজার এ অঞ্চল। যেখানে প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হচ্ছে চট্টগ্রাম। বাণিজ্য, সামুদ্রিক ও উৎপাদনের ক্ষেত্রে অগ্রগণ্য চট্টগ্রাম। আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নির্ভরশীল প্রতিবেশীদের সঙ্গে দৃঢ় সম্পর্কের ওপর। তাই সেবা, উৎপাদনসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বকে টেকসই করতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এমনকি ভুটান, নেপালও এই চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে উপকৃত হতে পারে। অবকাঠামো, যোগাযোগ, লজিস্টিকস, বন্দর ও ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং, ব্যবসায়ী নির্বাহীদের প্রশিক্ষণ প্রদান এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ ইত্যাদি খাতে মূল্য সংযোজনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ফার্মাসিউটিক্যালস, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট ও এপিআই পার্ক স্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক উদ্যোগ কার্যকর হবে।

তিনি জানান, তার দেশের চট্টগ্রামে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা, বে-টার্মিনালে অর্থায়নসহ অবকাঠামো উন্নয়নে আগ্রহ রয়েছে। বিক্রম কুমার দোরাইস্বামী আরো বলেন, রেললাইন উন্নয়ন ও স্থলবন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সীমান্তে আইসিডি ও ওয়্যারহাউস নির্মাণ করা প্রয়োজন। এ সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সেইসঙ্গে উভয় দেশের সম্ভাবনা যাতে কাজে লাগানো যায়, সেজন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন তিনি। প্রসঙ্গত, চট্টগ্রাম প্রেসক্লাবে একই দিন বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বার পরিচালকরা। এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী, রাষ্ট্রদূতের পত্নী সংগীতা দোরাইস্বামী, দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দীপ্তি আলংঘট উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. আবদুল মান্নান সোহেল ও মো. এম. মহিউদ্দিন চৌধুরী এবং অতিরিক্ত কাস্টম কমিশনার আবু নুর রশিদ আহমেদ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 8 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 14 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক