admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালের টয়লেটে নবজাতকের কান্না। রোগীদের দ্রুত সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার ইউনিট চালু করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের এই ইউনিটের টয়লেট থেকে উদ্ধার করা হলো এক নবজাতককে। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জানান জরুরি ওয়ার্ডে কর্মরত ডা. রায়হান চৌধুরী। একজন নার্স কান্নার শব্দ শুনে নবজাতকটিকে খুঁজে পান জানিয়ে তিনি বলেন, টয়লেট থেকে ছেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ওয়ার্ডের এনআইসিইউতে রয়েছে শিশুটি। নবজাতকটির পরিচয় এখনো পাওয়া যায়নি উল্লেখ করে ডা. রায়হান চৌধুরী আরো বলেন, কে বা কারা নিষ্পাপ এই শিশুকে এভাবে রেখে গেলো, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা। হাসপাতালের ওই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
হাসপাতাল সুত্র জানায়, ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে ১০০টি শয্যা রয়েছে। এখানে শিফট ভিত্তিতে সার্বক্ষণিকভাবে সব বিভাগের একজন করে কনসালটেন্ট থাকেন। তা ছাড়া সব সময় থাকছেন নার্সরা। তাদের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এমন ঘটনা ঘটলো, তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||