admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ শিক্ষার্থী বহিষ্কার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চবি, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জানান চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া৷তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় রোববার দিবাগত রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চবি প্রক্টর বলেন, গত কয়েক দিনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে ব্যাপারে দুই পক্ষের অভিযোগ, সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে ১২ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে সভায়৷ চবি সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশরাফুল আলম নায়েম এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব জাভেদ, ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয়, ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. নাঈম এবং বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফরহাদ৷ লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অহিদুজ্জামান সরকার, সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মির্জা খবির সাদাফ এবং একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালেদ মাসুদ, আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৌহিদ ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিল হোসেন। প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, বহিষ্কৃতদের মধ্যে সাদাফ খান খবির এবং আশরাফুল আলম নায়েমকে এক বছর এবং বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে৷ সোমবার, আজ, থেকেই তারা অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||