admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরের বাকলিয়া বলির হাট এলাকায় মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা। অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। গতকাল রোববার বিকেলে এই ঘটনা ঘটে চট্টগ্রাম নগরের বাকলিয়া বলির হাট এলাকায়। সেখানে প্রচুর অবৈধ কাঠ রয়েছে, এমন খবরের ভিত্তিতে বন বিভাগের দায়িত্বশীলদের নিয়ে সেখানে অভিযান চালাতে গেলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের দলটি সেখানে পৌঁছামাত্র স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে প্রচার করা হয়।
সঙ্গে সঙ্গে প্রায় শ-খানেক মানুষ লাঠি হাতে চারদিক থেকে বেরিয়ে আসে। প্রথমে তারা র্যাবের স্টিকারযুক্ত গাড়িটি ভাঙচুর করতে শুরু করে। র্যাব বাধা দিতে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় চার র্যাব সদস্য আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে। ওই অবস্থায় অভিযান বন্ধ করে সেখান থেকে চলে আসে র্যাব সদস্যরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক ঘণ্টা পর অতিরিক্ত ফোর্স নিয়ে আবারও অভিযানে যায়হামলায় চার র্যাব সদস্য আহত হয়েছেন। একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে। ওই অবস্থায় অভিযান বন্ধ করে সেখান থেকে চলে আসে র্যাবের সদস্যরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক ঘণ্টা পর অতিরিক্ত ফোর্স নিয়ে আবারও অভিযানে যায় র্যাব। বিপুল পরিমান অবৈধ কাঠ উদ্ধার করা হয়। একইসাথে র্যাবের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চালানো হয়। তবে তাদের কাউকে পাওয়া যায়নি।। বিপুল পরিমান অবৈধ কাঠ উদ্ধার করা হয়। একইসাথে র্যাবের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চালানো হয়। তবে তাদের কাউকে পাওয়া যায়নি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||