হোম
চট্টগ্রাম

চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে তিনজন গ্রামবাসীর মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৯ ৯:১৮ পূর্বাহ্ণ

Elephant-mknewsbd

ফাইল ছবি

ধান কাটার মৌসুমে পাহাড় থেকে হাতি নেমে আসে লোকালয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে চলে আসা বন্য হাতির আক্রমণে তিনজন মানুষ নিহত হয়েছেন। তবে বনবিভাগ বলছে, হাতির যাওয়া-আসার পথ মুক্ত রাখলে এ ধরণের দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো। বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামতউল্লাহ জানিয়েছেন,রোববার সকালে উপজেলার কধুরখিল, সৈয়দনগর এবং জ্যৈষ্ঠপুরা নামক পাশাপাশি তিনটি গ্রামে হাতির পৃথক আক্রমণের শিকার হয়ে তিনজন মারা গেছেন।

পুলিশ কী বলছে?
বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঃ নেয়ামতউল্লাহ জানিয়েছেন, শুক্রবার রাতে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে মোট আটটি হাতি লোকালয়ে চলে আসে। স্থানীয় মানুষেরা হাতি গুলোকে একদিনের বেশি সময় ধরে পাহাড়ের পাদদেশে এক জঙ্গলে ঘিরে রাখে।এরপর রোববার সকালের দিকে হাতিগুলো দুই ভাগ হয়ে ছড়িয়ে পড়ে।

হাতির যাওয়া-আসার পথ নির্দেশক সাইনবোর্ড

হাতির যাওয়া-আসার পথ নির্দেশক সাইনবোর্ড

একদল হাতি সৈয়দনগরের চান্দারহাটে এবং জ্যৈষ্ঠপুরায় হামলা চালায়, এবং সেখানে দুই জন মানুষ নিহত হন। এছাড়া সেখানকার ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদল হামলা চালায় কধুরখিলে। বিষয়টি নিয়ে ঐ তিনটি গ্রামেই আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানিয়েছেন। মিঃনেয়ামতউল্লাহ জানিয়েছেন, এ সপ্তাহেই সাতকানিয়া, লোহাগড়া এবং বাশখালীসহ চট্টগ্রামের আরো কয়েকটি উপজেলায় হাতি লোকালয়ে নেমে আসার ঘটনা ঘটেছে।

বন বিভাগ কী বলছে?
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার নূর সিদ্দিকী বলেছেন, খাবার সংকটের কারণে প্রায়শই পাহাড় থেকে হাতি লোকালয়ে নেমে আসার ঘটনা ঘটে। কিন্তু তাদের ফিরে যাবার পথ খোলা রাখলে সাধারণত হাতি মানুষের ওপর আক্রমণ চালায় না। মূলত ধান পাকার সময় হলে পাহাড় থেকে দল বেধে হাতি লোকালয়ে নেমে আসে, এবং যে পথে হাতি নেমে আসে, সে পথেই ফিরে যায়। যে কারণে হাতির ফেরার পথ যদি বন্ধ না রাখা হয় তাহলে সাধারণত হাতি হামলা চালায় না। এবং হাতি সবসময় একটি নির্দিষ্ট রুটে বা পথেই আসে। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্থানীয় বাসিন্দারা হয়তো ঐ পথটি অবরুদ্ধ করে রাখে, বা ভয় পেয়ে তারা ধাওয়া দেয় বা হামলা চালায়। যে কারণে হাতি তখন হিংস্র আচরণ করে। তিনি জানিয়েছেন,চট্টগ্রামে মূলত দুইটি রুট ধরে হাতি লোকালয়ে নেমে আসে। একটি হচ্ছে রাঙ্গুনিয়া-চন্দনাইশ-লোহাগড়া-সাতকানিয়া-চুনটি রুট, আরেকটি হচ্ছে চকরিয়া-পেকুয়া-বাশখালী-আনোয়ারা এই রুট ধরে। বন বিভাগের কর্মকর্তা মিঃ সিদ্দিকী জানিয়েছেন, হাতির ফিরে যাওয়ার অন্তত একটি পথও যদি মুক্ত রাখা যেত তাহলে এ ধরণের দুর্ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো। তবে পাহাড়ে খাবার সংকট হবার কারণে সাম্প্রতিক সময়ে আগের তুলনায় লোকালয়ে হাতি নেমে আসার ঘটনা ঘটছে বলে মনে করেন বন কর্মকর্তা। কয়েক মাস আগে বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির নিহত হবার ঘটনা ঘটেছিল।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 18 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 20 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক