admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
এম আবু হেনা সাগর,চট্টগ্রাম প্রতিনিধি: বন্দরনগরী চট্টগ্রামে কালুরঘাটে প্রতিদিন ফেরী দিয়ে পারাপার হচ্ছেন মানুষ ও যানবাহন। চরম আতংক নিয়ে এপার থেকে ওপার যাচ্ছে দুই পাড়ের মানুষরা।
১২ জুলাই (শুক্রবার) বিকেলে কালুরঘাট সেতু পয়েন্টে সরেজমিন পরিদর্শনকালে এমনি চিত্রই চোখে পড়ে।জানা যায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট সেতুর উপর দিয়ে লোকজন যাতায়াত করতে পারলেও যানবাহন চলাচল করতে না পারায় অধিকাংশ মানুষ, ব্যাক্তিগত যানবাহন,বিভিন্ন মালামালের গাড়ী এবং অন্যান্য প্রয়োজনে কালুরঘাটের ওপারে বোয়ালখালী উপজেলার মানুষরা প্রতিনিয়ত আসা-যাওয়া করে থাকেন ফেরীর মাধ্যমে। মানুষ ও যানবাহন বোঝায় করা ফেরী যাতায়াত অনেকটা আতংকের।
টোল হিসেবে প্রতি মোটর সাইকেল ১০ টাকাও সিএনজি ৩০ টাকাসহ যান বাহন অনুযায়ী টাকা নিয়ে থাকে আদায়কারীরা।কয়জন ফেরী যাত্রীর সাথে কথা হলে তারা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন ফেরী দিয়ে চলাচল করে থাকেন। ওপারে বোয়ালখালী
পটিয়াসহ আশপাশের লোকজন বিভিন্ন কাজে কর্মে চট্টগ্রামে ঘন ঘন আসা যাওয়া করে থাকে।ফেরী যাতায়াত আসলে আতংকের। সেতু পরি পূর্ণ ঠিক না হওয়া পযন্ত যাতায়াত তো করতেই হবে। ফেরী উঠার স্থানটি অত্যন্ত ঝুকিপূর্ণ। এটি সংস্কারের দাবী।
এদিকে বৈকালিক সময়ে কালুরঘাট সেতুর আশ পাশ এলাকায় একটু হলেও বিনোদনে অসংখ্য নারী- পুরুষের সমাগম ঘটে। ফেরীতে নিয়োজিত এক শ্রমিক জানান, নদীর এপার-ওপার যতক্ষণ লোকজন আর যানবাহন থাকবে, ততক্ষণ ফেরী চলাচল থাকে বলেও জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||