রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাভারে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদে সাভার পৌর বিএনপির সহসভাপতি আ্যাডভোকেট নাজিম উদ্দীনর আয়োজনে এ দোয়া করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ।
এতে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তার ছেলে তারেক রহমান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে মুসল্লীদের পাশাপাশি পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||