admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২০ ৯:২৩ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রিলফ কমিটির চেয়ারম্যান মরহুম ইসমাইল বসুনিয়ার স্বরনে এলাকাবাসী এই নৌকা বাইচের আয়োজন করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখতে প্রায় ২০হাজার নারী পুরুষের সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নেতা ও গন পরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর কনিষ্ঠপুত্র রাজারহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম চাষী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আব্দুল হাকিম সবুজ ও ইব্রাহিম আলম সবুজ, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বর্তমান বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া। নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম প্রমুখ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||