হোম
অর্থনীতি

কুড়িগ্রামে ফিনিক্স ফ্যাশন শীতের পোশাকে কর্মসংস্থানের নতুন দিগন্ত।

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব খেওয়ার পাড়ের একটি টিনশেড ঘরে গড়ে উঠেছে শীতের পোশাক তৈরির মিনি কারখানা ফিনিক্স ফ্যাশন। ঢাকা শহরের কয়েকটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারানো দক্ষ যুবকদের কর্মসংস্থান তৈরি করতেই এই উদ্যোগ নেন শিক্ষক মনিবুল হক বসুনিয়া।

উদ্যোক্তা মনিবুল হক জানান, দীর্ঘদিন কাজ না থাকায় এলাকার তরুণরা মোবাইল গেমে সময় নষ্ট করছিল। একদিন কয়েকজনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানতে পারেন-চাকরি হারিয়ে তারা কর্মহীন হয়ে পড়েছে, তবে সরঞ্জাম পেলে গ্রামের মধ্যেই কাজ করতে আগ্রহী। সেই কথোপকথন থেকেই তাঁর উদ্যোগের সূচনা।

তিনি বলেন, ঢাকার ভালো ফেব্রিকস সংগ্রহ করছি যাতে মান বজায় থাকে। নিম্ন আয়ের মানুষের কথা ভেবে স্বল্প মুনাফায় পোশাক বিক্রি করছি। লক্ষ্য-দক্ষ শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা এবং সাশ্রয়ী দামে শীতের পোশাক নিশ্চিত করা। আমাদের মূলমন্ত্র-বেশি বিক্রি,কম মুনাফা।

শিক্ষকতার জীবনে নীতিবিষয়ক লেখালেখির কারণে একসময় চাকরি হোল্ড হয়ে যায়-এ অভিজ্ঞতা তাঁর জীবনে নতুন পথের দরজা খুলে দেয়। পুনর্জাগরণের প্রতীক হিসেবেই কারখানার নামকরণ করেন,ফিনিক্স ফ্যাশন।

কারখানায় বর্তমানে ট্রাউজার, জার্সি, টি-শার্ট, ভারী ও মাঝারি ফেব্রিক্সের নানা ধরনের শীতের পোশাক, শিশুদের স্কুল সোয়েটার ইউনিফর্ম (২৮০ GSM)সহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। দেশব্যাপী ডেলিভারির সক্ষমতাও তাদের রয়েছে। গুণগত মান বজায় রাখা-এটাই উদ্যোক্তার প্রধান অঙ্গীকার।

কাজ করতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়-চাকরি হারানোর দুশ্চিন্তায় তারা দিকহারা হয়ে পড়েছিল। এখানে কাজ পাওয়ায় জীবনে আবার স্বস্তি ও স্থিরতা ফিরে এসেছে।মোস্তাকিম হোসেন, যিনি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন, বলেন,কারখানা বন্ধ হওয়ার পর কী করবো বুঝতে পারছিলাম না। এখানে কাজ পেয়ে আবার নতুনভাবে স্বপ্ন দেখতে পারছি। পরিবারের পাশে থেকে কাজ করার সুখটা আলাদা।

বুনন ও সেলাই কর্মী পপি বেগম জানান,নারী হয়ে বাইরে গিয়ে কাজ করা সহজ নয়। কিন্তু এখানে নিরাপদ পরিবেশে নিয়মিত কাজ করতে পারছি। নিজের আয়ে সংসারে সহায়তা করতে পারছি-এটাই সবচেয়ে বড় পাওয়া।

ফেব্রিক্স কাটিং মিস্ত্রি রাকিব হোসেন বলেন,আমরা চেয়েছিলাম গ্রামে থেকেই কিছু করতে। স্যার আমাদের উৎসাহ দিয়েছেন, যন্ত্রপাতি এনেছেন, সব ব্যবস্থা করেছেন। এখন নিয়মিত কাজ করছি। ভবিষ্যতে আরও বড় পরিসর হবে-এই আশা নিয়েই এগোচ্ছি।

কোয়ালিটি ইন্সপেক্টর রাসেল বলেন,ঢাকায় কাজ শুরুর আগে যেমন মান যাচাই করা হতো, এখানেও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রতিটি পোশাক কাটিং, সেলাই ও ফিনিশিং-সব ধাপেই আমরা মান নিশ্চিত করছি। নতুন জায়গা হলেও এখানে কাজের পরিবেশ খুব ভালো। নিয়মিত কাজ পাওয়ায় পরিবারের দায়িত্ব পালন করা সহজ হয়েছে।

উদ্যোক্তা মনিবুল হক জানান, চারটি মেশিনে আপাতত ১২ জন কর্মী কাজ করছেন। সহজ শর্তে ঋণ পেলে এ উদ্যোগকে আরও বড় পরিসরে নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শীতের মৌসুমে পোশাক বিতরণকারী সংগঠনগুলোর কাছ থেকেও অর্ডার পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মঞ্জরুল ইসলাম বলেন,বেকার যুবকদের স্বাবলম্বী করে তোলা এবং কম দামে শীতের পোশাক সরবরাহ-উভয় দিক থেকেই ফিনিক্স ফ্যাশন, এলাকায় নতুন উন্নয়ন সম্ভাবনা তৈরি করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 6 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 7 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 11 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 1 day আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 1 day আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক