ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম-এর উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার ৩ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আঞ্চলিক গান পরিবেশনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হয় এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়।
সঙ্গীতানুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী, চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং সঙ্গীতের মাধ্যমে নির্বাচনী নীতিমালা সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনসচেতনতামূলক এ কার্যক্রমের আয়োজন করা হয়।