হোম
দর্শনীয়-স্থান

কাঞ্চনজঙ্ঘার টানে ভ্রমণে যেতে পারেন পঞ্চগড় জেলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

নিউজ ডেক্সঃ ইতিহাস-ঐতিহ্যের স্মৃতিবিজড়িত দেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড়। পুণ্ড্র, গুপ্ত, পাল, সেন ও মুসলিম শাসনামলের হাজার বছরের ইতিহাস–ঐতিহ্যে সমৃদ্ধ এ জনপদে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। শীতপ্রবণ এই জেলার অপরূপ সৌন্দর্যের কারণে দিন দিন ভ্রমণপিপাসুদের কাছে বাড়ছে পঞ্চগড়ের কদর। ‘উত্তরের প্রবেশদ্বার, সবুজ চায়ের সমাহার’ ব্র্যান্ডিংয়ের এই জেলার পাঁচ উপজেলাতেই কমবেশি রয়েছে ইতিহাস-ঐতিহ্যসংবলিত নানা স্থাপনা।
অক্টোবর ও নভেম্বর মাস এলেই আকাশ মেঘমুক্ত থাকলে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা মেলে হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।

তবে পঞ্চগড়ে পর্যটকেরা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতেই আসেন না, গায়ে মাখেন আগাম শীতের হাওয়া। শীত শীত আবহাওয়ায় দর্শনার্থীরা ঘুরে দেখেন জেলার আরও কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। পঞ্চগড়ে এসে সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায় না গেলে যেন অসম্পূর্ণই থেকে যায় পর্যটকদের উত্তরাঞ্চল ভ্রমণ। জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব তেঁতুলিয়ার। এই তেঁতুলিয়া উপজেলাতেই আছে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় স্থলবন্দর বাংলাবান্ধা। নিত্যদিন বাংলাবান্ধার জিরো পয়েন্ট (শূন্যরেখা) দেখতে ভিড় লেগে থাকে দর্শনার্থীদের।

তেঁতুলিয়া উপজেলা শহরে আছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জেলা পরিষদ ডাকবাংলো। এই ডাকবাংলোর পাশ দিয়েই বয়ে গেছে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করা মহানন্দা নদী। এই নদীতে শ্রমিকেরা নুড়িপাথর তোলেন। জেলা শহর থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে সদর উপজেলার অমরখানা এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে চাওয়াই নদের ধারে রয়েছে মুক্তাঞ্চল পার্ক। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধমুক্ত থাকা এই এলাকা মুক্তাঞ্চল হিসেবে পরিচিত। স্থানটির স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন সেখানে গড়ে তুলেছে মুক্তাঞ্চল পার্ক। এখানে গেলে পঞ্চগড়ের পাঁচটি গড়ের ইতিহাস সম্পর্কে জানতে পারেন পর্যটকেরা।পঞ্চগড়ের অনন্য আরেক দিক হলো এখানকার চা–বাগান। দেশে কেবল এখানেই সমতল ভূমিতে চা চাষ করা হয়। জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলায় সবচেয়ে বেশি দেখা মিলবে চা–বাগানের। এসব চা–বাগানে চা–পাতা তোলার দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। সমতল ভূমির এসব চা–বাগান ঘুরে দিনের একটা সময় কাটিয়ে দিতে পারেন পর্যটকেরা।

পর্যটকদের কাছে পঞ্চগড়ের আকর্ষণীয় জায়গা ও স্থাপনার মধ্যে আছে মোগল স্থাপনা মির্জাপুর শাহী মসজিদ। পঞ্চগড় জেলা শহর থেকে ঠিক ২০ কিলোমিটার পশ্চিমে আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে এর অবস্থান। এই মির্জাপুর ইউনিয়নেই আছে বার আউলিয়ার মাজার। এখানেও আসেন অনেক পর্যটক। বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে আছে বোদেশ্বরী মন্দির। এ ছাড়া দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে আছে প্রাচীন মন্দির গোলকধাম। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা। পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্ব-উত্তরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত সীমান্তঘেঁষা ভিতরগড় এলাকায় আছে দেড় হাজার বছরের পুরোনো সুবিশাল মহারাজার দিঘি। আছে ভিতরগড় দুর্গনগরী। জনশ্রুতি আছে, রাজত্ব পরিচালনার সময় ভিতরগড়ে পৃথু রাজা নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ ও মন্দির। খনন করেন একটি বিশাল দিঘি, যা মহারাজার দিঘি নামে পরিচিত। পরে পৃথু রাজা আক্রান্ত হলে মর্যাদা রক্ষায় পরিবার-পরিজনসহ দিঘির পানিতে প্রাণ দেন।

দেশের একমাত্র পাথরের জাদুঘর ‘রকস মিউজিয়াম’ ঘুরতে দেখতে পারেন পর্যটকেরা। জাদুঘরটি জেলা শহরের পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের দোতলা একটি ভবনে। কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হক ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৭ সালে জাদুঘরটি গড়ে তুলেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল দর্শনার্থীরা যাতে এই অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারেন। সেই সঙ্গে এই এলাকার নৃতাত্ত্বিক ও ঐতিহ্যগত পরিচয় তুলে ধরতে প্রতিষ্ঠা করা হয়েছিল এই পাথরের জাদুঘর।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 8 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 13 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 23 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক