admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
মোক্তারুজ্জামান মোক্তার, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরের ফের কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। জানা গেছে, সর্বশেষ উৎপাদনশীল ইউনিটিতে যান্তিকত্রুটি দেখা দিলে গতকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। এতে উত্তরাঞ্চলে চরম বিদ্যুৎ বিভ্রাটের আশংকা হবে বলে একটি সুত্র থেকে জানা গেছে। বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছিলো কেন্দ্রের ৫২৫ মেগাওয়াটের তিন ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এর মধ্যে ১ও ২ নং ইউনিট টি ১২৫ মেগাওয়াট হলেও সর্বোচ্চ ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছিল। ৩ নম্বর ইউনিট টি ২ নম্বর ইউনিটের যান্ত্রিকত্রুটির কারণে দীর্ঘদিন যাবৎ তা বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এসময়ে চলমান ছিল ১ ও ৩ নম্বর ইউনিট। গত ১৫ ফেব্রুয়ারী উৎপাদনশীল ৩ নম্বর ইউনিটের যান্ত্রিকত্রুটির কারণে সেটিও বন্ধ হয়। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারী বিকেলে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এ নিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।
তবে, পূনঃরায় উৎপাদনে ফিরতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়টি নিশ্চিত করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা হলে, মেরামত কাজ পুনরায় শুরু করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে উৎপাদনে ফিরার কথা জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||