admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
তানিয়া পারভীন তামান্না স্টাফ রিপোর্টার ঢাকাঃ “কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান” এই প্রতিপাদ্য সামনে রেখে ১২৫, মতিঝিলে বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি তে গতকাল পালিত হলো জাতীয় কবিতা মঞ্চের ১৯৮ তম নিয়মিত আসর “কবিতার হাট”। পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪ টায়।

বিশিষ্ট কবি, লেখক, গবেষক, সংগঠক এবং বহুগ্রন্হের প্রণেতা মাহমুদুল ইসলাম নিজামী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন আহমেদ ফরিদ, কবি ও লেখক, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়। অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় দেড় শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি ও লেখক মাহমুদা সুলতানার “আমি পাবলিক” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে হাম, নাতে রাসুল, কবিতা আবৃত্তি,গান,ছড়া পরিবেশন করা হয়। কবিতা আবৃত্তি করেছেন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক মুহাম্মদ সামসুল হক বাবু, বিশিষ্ট রন্ধন শিল্পী, আবৃত্তিকার, টিভি ব্যক্তিত্ব, কবি ও লেখিকা তানিয়া পারভীন তামান্না, কবি লিপি আক্তার, কবি মাহমুদা সুলতানা,কবি মুহাম্মদ জুবায়ের ইসলাম,কবি মুহাম্মদ মুজিবর রহমান সহ অসংখ্য গুনীজনরা।
সঞ্চালনায় ছিলেন কবি রুমেল ও কবি মুহাম্মদ মুজিবর রহমান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের কে তানিয়া পারভীন তামান্নার “মাস্টার কিচেনে”র ফুড দ্বারা আপ্যায়িত করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||