admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
হাজার বছর আগের কথা
এক বিরল ইতিহাস,
রাজ-নারায়ন মেনেকা দেবী
করতেন বসবাস।
কন্যাদ্বয়ের নাম রেখেছেন
সিন্দুর ও মতি,
মাতা মেনেকা-দেবী ছিলেন
অতি ভক্তিবতি।
সতেরো বিঘায় দিঘি দিলো
উড়িষ্যার শ্রমিক গণ,
রাজ্যে দেখা দিলো দূর্লভ
পানির অনটন।
প্রজার সুখে পানি পূজায়
জমিদার দম্পতি
কালের সাক্ষী হয়ে আছে,
পুকুর সিন্দুর-মতি।
কন্যা বিসর্জন দিতে গিয়ে
অকালে ডুবলো বেলা,
স্মৃতি হয়ে আসে প্রতি বছর
সিন্দুর-মতির মেলা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||