admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
ড্যান্ডিলায়নের পাপড়ি হাওয়ায় মিলিয়ে যায়
কদমের রেণু ঘাসের ওপর ঝরে ঝরে পড়ে
রোদেলা আকাশে মেঘদের নৌকো ভেসে চলে
পাহাড়ের মাথায় সবুজের আঁকিবুঁকি
তেরছা আলো ঝুঁকে আছে দোরের আনাগোনায়
দূরে একটি ফড়িং পাতার চৌখুপিতে উঁকিঝুঁকি মারে
বনশালিক কিছু মাথা নাড়িয়ে বচসায় রত
ছবির মত বাড়িগুলি নদীর ওপারে সার দিয়ে দাঁড়িয়ে
জলে কিছু নৌকো অল্প হাওয়ায় ঢেউয়ের দোলায়
কচিপাতার ফাঁক দিয়ে উড়ে যায় প্রজাপতিদের পাখা ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||