admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
যেও না তুমি কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,
আগুন ভরা রাত্রির হাওয়ায় হেসে উঠলে তুমি!
কি স্বাভাবিক!
যেন তোমাকে সৃষ্টি করেছি-
হলুদ পাতার শিশিরের মতো।
কোন একদিন বসন্ত আসবে বলে শিশির ঝরছে,
হে পৃথিবী, বুড়ি চাঁদটাকে তুমি কিশোরী করে দাও;
অন্ধ আকাশকে কর কিশোর
আজ রাতে কোথায় তুমি?
জীবনের এই স্বাদ- তোমার অসহ্য কেন হলো?
দিলে না উত্তর; ঐশ্বর্য ঢেলে চলে গেলে
এক বেদনার পানে। কোথায় তুমি ?