admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
আমি শ্রাবণ-মেঘে ভাসতে চাই,
মেঘ আমায় সঙ্গ দেয় না!
মেঘকে মাঝে মাঝে জাপটে ধরি,
সোহাগে,আদরে ওকে বলি-
এই মেঘ,তুমি কি বৃষ্টি হবে না!!
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আমার দিকে-কেমন যেন এক অসহায়তা!
সুপ্ত ভালবাসা ঠিকরে বেরিয়ে আসতে চায়,শঙ্কায় মাথা নত করে!
আমার এই আকাঙখার মেঘগুলো হৃদয় আকাশে ভেসে ভেসে বেড়ায়!
মৌসুমী বাতাস আমাকে স্বস্তি দেয়,
এক অপার শান্তি-
চিরন্তন প্রেমের সার্থক রুপ!
বাতাস আমি সারা গায়ে মেখে নিই,
বাতাসের চুম্বনে আমি শিহরিত হই-
ওগো মৌসুমী বাতাস,
তুমি আমারই থেকে যাও!
শ্রাবণ-মেঘকে সেদিন বললাম,
ক্ষতিকর ঝড় থেকে আমাকে বাঁচাও-
তুমি বৃষ্টি হয়ে আমার পাশবতাকে ধুয়ে দাও,
আমার যে মৌসুমী বাতাস আছে!
এই তো মানসিক তৃপ্তি!
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||