admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
সবুজ বন-বনানীতে ঘেরা
ঘন নীল আকাশের
নীচে দাঁড়িয়ে আছি
কোমল মনে আমি।
শুনতেছি পাখির কলরব,
শাল-পিয়ালের ডাক,
মাঠে ময়দানে চাষা ভাইয়ের হাক।
তুলেছি হাত পেঁচিয়ে কলমি লতা,
বলছি নদীর সাথে কথা।
এই মনে নেই বিন্দু
পরিমানে ব্যথা।
জন্মেছি এই দেশে,
মরি যেন এই দেশকে ভালোবেসে।
ও শহরবাসী
এসো গাঁয়ের পথে তেপান্তরে যাই
এতো সুখ কোথাও যে আর নাই।
ঐ-যে সূদুরে নীহারিকা
চাঁদ তাঁরার মোহনীয় সৌন্দর্য বর্ধন
এসব দেখে মাথা করে ভনভন
কতো রূপে বিমোহিত পৃথিবী,
আমি গাঁয়ে এসে দু-চোখ ভরে দেখলাম সবি।।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||