admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ
স্বঘোষিত বিচারকের মানদণ্ড হাতে নিজেকে রাজা ভাবি…
অথচ একটা বিস্ফোরণ হয়ে বেঁচে আছি…
একটা সর্বনাশের অনুভূতিতে….
মনীষা ধর্ষিত হয়…
জিহ্বা কর্ষিত হয়…
যন্ত্রনা পোড়ানো হয়
দাহ করার নামে…
রাজা নির্বাচনের হিসাবে ব্যস্ত-
শিউলি সজ্জিত শারদীয়া সজ্জার আঙ্গিনায়
কিম্বা কাশবনে অথবা সাদা মেঘের ভেলায়….
উমাও কিন্তু মনীষার মতই নারী….
দশেরা কিন্তু এখনো প্রাসঙ্গিক…
রাজা তুমি ভুলে যেও না…