admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ
নষ্ট হতে গিয়েছি আমি সমুদ্রতট রেখায়,
যেখানে ভালেবাসার গন্ধ শুধু আমার।
বনভূমির চেয়ে অধিক সবুজ এ হৃদয়,
তবু সব ফুল ঝরে গেছে পৃথিবীর দুঃসময়।
বিষাদ ছুঁয়েছে আজ, তোমায় না পাওয়ার,
বুকের মাঝে বাজছে সারদ যেখানে বসন্তের ধুন।
আমি ভালোবাসতে চাই-চলন্ত রেখাতে
হুসেনের জ্বলন্ত তেলরাঙা ছবির মতো।
এই কি আমার অপরাধ! ব্যর্থ বিফল আমি,
তবু অপরূপ হয়ে ফুটে উঠি ম্লান কুয়াশায়।
আমলকি বনের মতো নুয়ে পড়ি তোমার চরণে।
গোপন প্রেমিক আমার! তুমি বিধ্বস্ত মধ্যরাতের বাতাস,
সমস্ত হৃদয় কর তোলপাড়,
একবার কাছে ডাক,দ্যাখো মরা গাঙে উঠবে ঢেউ।
শরীরে ফুটবে চাঁপা, আঙুলে আঙুলে উঠবে ঝিলিক-
দুই দেহে হবে বর্ষণ।
গোপন প্রেমিক আমার,
এ জীবনে হবেনা সম্পূর্ণ ভালোবাসা-
তোমার জন্য চাই আরেক জীবন, অফুরন্ত সময়,
এমন কি চোখের আড়ালে লুকিয়ে থাকা শিহরণ।