admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
একটু টুকরো রূপোলি আলোর রেখা যেন কালো ফ্রেমের আকাশে…
করোনাসুর মুছে দিচ্ছে…
শতাব্দী লালিত বজ্জাতির
নোংরা শ্যাওলা…
জাত,ধর্ম, বর্ণের মিথ্যে অহংকার তছনছ…
সাম্যবাদও যা পারেনি কখনও
সে করে দেখাচ্ছে…
তার শিকারের তালিকায় কেউ বাদ নেই…
সে জানে মানুষের ফুসফুসের স্বাদ একই….
তাই তার জাত বিচার নেই…
ধর্মের বিচার নেই…
কিম্বা বর্ণের…
সে নিরপেক্ষ…