admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
হঠাৎ শিউরে উঠো কেন?
তুমি বিভোর নিজের মুকুটিত শোভায়।
প্রাণবন্ত যৌবনে গোল দিঘীটি ছিল তোমার আশ্রয়।
অমৃতের ভান্ডে মাছি উড়ে,
সমস্ত শরীরে জমে স্বাদে ,
ভরা বসন্তের দিনে তুমি মৌয়াল।
এখানে ভীষণ বেমানান তোমার নিরুপম ঐশ্বর্য,
দিগন্ত থেকে দিগন্তে ব্যাপ্ত তুমি।
বিকেল বেলার মতো চোখের আলো স্তমিত-
কোনদিন ফিরে যেতে পারবো কি তার কাছে ।
আষাঢ়ের বৃষ্টিভেজা দুপুর ,অথবা
পৌষের কনকনে ঠান্ডায় ,
তুমি ফেলে যেওন!
আমায় ঘর দিলে, সে ঘরে প্রদীপ হব আমি।
মাকড়শার জাল তোমায় ঘিরে আছে,
তাই তো তোমায় ছুঁয়ে দেখতে পারিনি।
আমি ছেঁটে ফেলেছি আমার ডাল,
তোমার ছোঁয়ায় অঙ্কুরিত হব বলে।
এক বৃত্তকার অর্থহীনতায় তুমি আবর্তিত –
যদি তুমি স্পর্শ করো, অঘ্রাণের পরন্ত বেলায় আবার সচল হব,
শরীরের টানে শরীর বেচবো –
পুরোনো প্রেমের স্মৃতিগাঁথা চুম্বনে।
চোখে স্বপ্ন,নগ্ন শরীরে হাত,আর ঘরে ফেরা নয়।
এক মাতাল হাওয়ার ঘ্রাণে, মোহন চক্কর দিয়ে,
উষ্ণ বিছানায় আমাদের ডুবে যাওয়া।