admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১:২২ পূর্বাহ্ণ
রাত-দুপুরে তোমায় নিয়ে অনেক ভেবেছি—
তুমি এমন,তুমি ওমন
ভিতর বাইরের সর্বনাশের মাঝে
নিজেকে কেমন শান্ত রাখো
যেন কিচ্ছু হয়নি
ঘুম পাড়াতে পাড়াতে যেমন
নিজেরও চোখ লেগে আসে
কোনো আশা ফাঁকি দিলে যেমন
ভ্যাবাচ্যাকা খেয়ে যাই
‘আমারও মন আছে…..’ বলে নিজেকে স্বস্তি দেবার পূর্ব-মুহূর্ত !
শান্তি, এই নামেই কত অশান্তি ঝরে পড়ে ইয়ত্তা নেই।
খামে ভরা অস্তিত্ব
খাম ছাড়া নগ্ন
খাঁচা ছাড়া হয়ে
তীরভূমি কাঁপিয়ে
হাত উঠে আসে
খুলতে খাম
বেঁচে থাকার পরত ….
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||