admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
জামরুল গাছের ডালে বসে থাকা –
সেই হলুদপাখিটা আজ মারা গেল!
কে যেন ওকে খাঁচায় বন্দী রেখেছিল….
মহীনের ঘোড়াগুলো উদভ্রান্ত হয়ে ছুটছে –
ঠিকানাহীন……
আস্তাবলটা এখন প্রোমোটারের হাতে!
বেণীমাধব আজও ঘরছাড়া –
ওর বাড়িটা এখন পার্টি অফিস!
কেউ বলে না –
“বেণীমাধব! বেণীমাধব! তোমার বাড়ি যাব!”
দিগন্ত বিস্তৃত নকশি কাঁথার মাঠ-
এখন ছোট হয়ে গেছে, সূর্যের আলো আসে না!
বহুতল বাড়ির চোখ ধাঁধানো আলো….
নিষ্প্রাণ, নিঃশব্দ!
এখন আর কেউ ভরসা করে বলে না –
“ভাল আছি, ভাল থেকো!