admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪ ৫:০৬ পূর্বাহ্ণ
কবিতা: এক আশ্চর্য দ্যুতিময় মানবপুত্র, সামসুজ জামান।
র- রক্তকরবীর নন্দিনী আর শেষের কবিতার লাবণ্য
বী- বীণার ঝঙ্কার তোলে সকলের মনে।
ঠা- ঠাট্টাবিদ্রুপের ঝঞ্ঝা অগ্রাহ্য করেছ অবলীলায়।
কু- কুঠারাঘাত করার প্রয়োজন পড়েনি কোনদিন।
র- রক্তগঙ্গা বওয়ানো চিরদিনই তোমার অপছন্দের।
আ-আজ সার্ধ-শতবর্ষ পরেও তুমি বিন্দুমাত্র অপ্রাসঙ্গিক নও।
মা- মানুষের মনের মণিকোঠায় লক্ষ মণি হয়ে
দে- দেবতার মহিমায় বিরাজমান অথচ
র- রহস্যমাখা আশ্চর্য এক দ্যুতিময় মানবপুত্র তুমি!
জী- জীর্ণতার গ্লানি কখনো মলিন তো করেই নি
ব- বরং তোমার বৈভবের বন্যা
নে-‘নেই শব্দটাকে ভাসিয়ে নিয়ে গেছে আর
র- রত্নের আলোকচ্ছটায় পৃথিবীকে ব্যপ্ত করেছে।
ধ্রু- ধ্রুবপদের অর্ঘ্য দিয়ে জীবনের ভাণ্ডারকে
ব- বর্ণময় করেছ আর করেছ সম্পদশালী।
তা- তাইতো বিস্ময়কর সেই নামজপের মালা
রা- রাত্রি-দিন, প্রতিক্ষণ ধারণ করেও হাহাকার মনে !
সামসুজ জামান
এলিট আশিয়ানা,
৩০/১ মিলন পল্লী
এয়ারপোর্ট গেট টু
দমদম, কলকাতা- ৭০০০৭৯
ফোন: +৯১ ৬২৯০৯৫৬৪৫৪
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||