admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
একাকীত্বে ছিল আমার ভিশন ভয়
কিছু দিন আগেও ভাবতাম তুমি না হলে বুঝি মরে যাব
জীবনটা আমার থোমকে যাবে
চলতি পথে হাটতে গেলে না জানি কত হচট খেতে হবে
কিন্তু এখন আর সেই ভয় করে না।
না করারই তো কথা তাই না বল?
যখন রাতের পর রাত নিঃসঙ্গতায় কেটে যায়
যখন রাতের আকাশের বিশাল পূর্নীমার চাঁদটা পূর্ন্য আলোয় ছড়ায়
তখন বারান্দার গ্রীলটা ঘেঁষেই বসে থেকেছি একাকী আমি।
যখন নতুন ভোরের আগমনী বার্তা নিয়ে
সূর্যটা লালাভ কিরন ছড়ায়
তখনও একাকী আমি ঠিক আগের মতই বসে থেকেছি
আমার পাশটা তখনও খালি ছিল
একাকীত্ব আমার চোখের জলের এক একটি দু:স্বপ্নের রাত কেটে গেছে।
ব্রেকফাস্ট, লান্চ, কিংবা ডিনারের টেবিল জুড়েই ছিল একাকীত্বের স্বাদ।
একাকীত্বের দহনে ভেতর পুরে ছাই
সে স্বাদ নেবার নেই কেউ এখন।
আমি এখন উপভোগ করি একাকীত্বকে
নিজের অন্তর জানতে একাকী সময় কাটানোর বড্ড প্রয়োজন
মানুষের জন্মটা যেমন একাকী
তেমনি মৃত্যুটাও একলার যাত্রাপথ।
শুধু মাঝের কিছুটা সময় আমরা সঙ্গী খুঁজি
একাকীত্বটা ঘুচানোর চেষ্টায় মেতে উঠি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||