admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
আকাশ সেদিন বলল-
ভাবো কখন আমার কথা?
আমার উত্তর অকপটে-
পাই যখন মনে ব্যাথা!
আকাশ চাইল জানতে-
কি পাও আমায় ভেবে?
বললাম খোলা মনে,
বন্ধু তুমি আমার নীরবে!
আকাশ শুধায় বিস্ময়ে,
কি দেখ আমার দিকে?
আন্তরিক জবাব আমার-
খুঁজি আমার বাবা-মা’কে!