admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মে, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
সকাল থেকে রাত শুধু তোমাকেই দেখি
দেখতে দেখতে হয়রান হই
তোমার উজ্জ্বল মুখ, মায়াভরা চোখ
সবই কি আমার জন্যই ?
বাস্তবতা হারিয়ে হতাশা আঁকড়ে ধরতেই
তোমার দিকে ফিরে তাকাই ।
তোমার নীরব চোখদুটো হেসে বলে,
ভয় কি ? আমি ত আছি ।
আমি ত তোমায় ভালোবাসি তবে
কেন এত ভেঙে পড়ো ?
দেখতে দেখতে অস্তগামী সূর্য্যের সমস্ত রঙ
তোমার মুখে এসে জড় হয়
আমি স্তব্ধ হয়ে তোমায় দেখতে দেখতে
রঙের সৌন্দর্য্যের মধ্যে হারিয়ে যাই ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||