admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
হয়তো আমার ভালো লাগে পূর্বের আকাশের সূর্যোদয়টা।
আবার তোমার ভালো লাগে পশ্চিমের আকাশের সূর্যাস্তটা।
কিন্তু দুজনের কোনোদিন এক সাথে
সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কোনোটাই দেখা হয়নি।
হয়তো তোমার ভালোলাগে আমিষ,
আবার আমার হয়তো ভালোলাগে নিরামিষ।
কিন্তু সত্যি কথা বলতে কি,
কোনোদিনও একসাথে দুজনের খেতে বসাই হয়নি।
হয়তো তোমার ভালোলাগে সমুদ্র
আমার আবার পাহাড় !
কিন্তু দুজনের একসাথে বেড়াতে যাওয়াই হল না।
হয়তো তোমার ভালো লাগতো আমাকে,
আমারও হয়তো ভালো লাগতো তোমাকে।
কিন্তু দুজন দুজনকে কোনোদিন
মনের কথা খুলেই বলিনি।
দুজন দুজনকে চেনার আগেই
আমাদের সম্পর্কটার বিচ্ছেদ ঘটে গেল।
হয়তো দুজনেই মনে মনে খুব দুঃখ পেয়েছিলাম
কিন্তু দুজনেই তা প্রকাশ করিনি।
হয়তো এভাবেই অপ্রকাশিত থেকে যায়
হাজারও অনুভূতি হাজারও ভালোবাসা,
হারিয়ে যায় হাজারও ভালোবাসাবাসি!
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||