admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
তোমার সাথে আমার যে সম্পর্ক
আমি তার কোন নাম দেবো না
মেঘের সাথে বৃষ্টির যে সম্পর্ক
বৈশাখের সাথে বেলীফুলের যে সম্পর্ক
তোমার সাথে আমার সে সম্পর্ক নয়
তাই আমি এ সম্পর্কের কোন নাম দেবো না।
আমি শুধু জানি আমি যতবার মেঘ হয়ে বৃষ্টি ঝরাবো তার সবিই তুমি—
আজ ছোট্ট ছোট্ট স্বপ্ন দিয়ে নিজেকে সাজাই
আজ না হয় বয়সটা লুকাই——————-
থামাই, আটকাই,জোর করে বেঁধে রাখি
নিজের ভুল গুলো শুধরাই————-
কিছুটা না হয় অবুঝ থাকি———————
কিছুটা হাসি,উচ্ছলতার ভীড়ে নিজেকে লুকিয়ে রাখি—
বয়স হওয়ার ভাবনাটা লুকিয়ে রাখি——–
আজ না হয় একটু বেঁচে থাকি ————–
নিজেকে আবার খোলা ঘাসের উপর হাটা ছোট মানুষের মত সাজাই—
নীল স্বপ্ন দেখি মেঘের ছোঁয়ায় ভেজাই নিজেকে
ঘাস ফড়িংয়ের পিছে পিছে একটু দৌড়াই
একটু হাসি ——- নিজেকে রাঙিয়ে মেঘের সাথে
ছোটবেলার সেই আমিটা হয়ে যাই——-
তুমিতো তোমাকে সাজিয়ে নিয়েছো —
তোমার মত করে ———————-
আমি জানি নিজে বদলাতে পারবোনা —
তোমার জায়গা কেউ দখল নিতে পারবেনা——-
যে জায়গায় নিজেকে বিলিয়ে দিয়ে ছিলে———
অ-পরির্বতিত রয়ে যাবে—কেউ দখল নিতে পারবেনা–
তোমায় আর কোনদিন বিরক্ত করবোনা—
শুধু দূর থেকে ভালবেসে যাবো——-
মেঘের সাথে বৃষ্টির সম্পর্কের মত——
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||