admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১ ১১:৫২ পূর্বাহ্ণ
পাহাড় কেনার সামর্থ কোনোদিনই ছিল না
তবু বহুবার ভেবেছি যদি মিছিলে হেঁটে যাওয়া যেত-
কিংবা মিছিলের নায়ককে বলা যেত চলো হেঁটে যাই
আগামী জীবন পর্যন্ত
কিন্তু পাহাড় কেনা আমার হয়নি
তার আগেই টিউশনের জমানো টাকা শেষ হয়ে গেছে
উপরন্ত জীবন বীমা কোম্পানি বছর শেষ হতেই-
কেটে নেয় গোছানো টাকা থেকে একটি অংশ
তাই জীবন গোছাতে একটু দেরি হয়ে গেল
তবু বাইপাসের ধার দিয়ে হেঁটে যেতে যেতে স্বপ্ন দেখি
একটা পাহাড় আমাকে কিনতেই হবে
জীবন শেষ বলার আগে ।