admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ
লিখতে চাই এক নতুন দিগন্ত খুলে,
বনভূমির চেয়ে ও সবুজ আমার হৃদয়ে –
যেখানে ভালোবেসে তুমি যদি লেখ তোমার নাম।
আমি হবো তোমার অটোগ্রাফ সুদৃশ্য খাতা,
এইটুকু স্বীকৃতি আমার, সাফল্য আমার।
কোন নির্দিষ্ট নাম নেই।
লিখেছ অনেক পাহাড়ের গায়ে,পস্তর খন্ডে,
যেখানে কোন নাম নেই, স্বাক্ষর নেই, সব ধুঁয়ে গেছে বৃষ্টিতে।
তুমি নাম দিলে , “ঝরা বকুল,
সুদৃশ্য বনানীতে কবিতার জন্য নাম,
দয়ার্দ্র ভালোবাসার,
নেই কোন বর্ণমালা।
আছে শুধু ধার করা সুর ও এক অজ্ঞাত নাম।
সামান্য হাওয়া এসে ছিবড়ে দিয়েছে সে নাম,
কোথাও পাইনি,।
স্নিগ্ধ ছায়া ,ফুল, পাখি ও বন।
শুধুই দেখেছি বেলী ফুলের ফেরিওয়ালা,
গুঁড়ি গুঁড়ি, কুঁড়ি কুঁড়ি কিশলয়।