admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশ্বমানের ঝুলন্ত রেস্টুরেস্টের যাত্রা। পর্যটন নগরী কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ফ্লাই ডাইনিং নামে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট চালু হয়েছে। গতকাল মঙ্গলবার, ৩০ নভেম্বর, সন্ধ্যায় রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাতের নাগালেই গড়ে ওঠা এই রেস্টুরেন্টে ঝুলন্ত অবস্থায় টেবিলে বসে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পারেন আপনিও। সংশ্লিষ্টরা জানান, দেশে এই প্রথম ডিজিটাল পদ্ধতির দৃষ্টিনন্দ এই রেস্টুরেন্ট নির্মাণ করেছে বিদেশি প্রতিষ্ঠান ইউর ট্রাভেলস লিমিটেড।
আশা করা হচ্ছে, ব্যতিক্রমী এই আয়োজন কক্সবাজারে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এতে করে দেশি-বিদেশি পর্যটকদের আনন্দ উপভোগে রোমাঞ্চকর অনুভূতি বাড়তি অনুষঙ্গ হিসেবে যুক্ত হবে। এতে একসঙ্গে ২০ জন চেয়ার-টেবিলে বসে খেতে পারবেন। পছন্দমতো খাবারের চাহিদা জানালে ‘ঝুলন্ত পাটাতনে’ খাবার পৌঁছে দিবেন রেস্টুরেন্টের কর্মীরা।
অত্যাধুনিক মেশিন ও ক্রেনের সাহায্যে সৈকতপৃষ্ঠ থেকে ১৬০ ফুট উঁচুতে খাবার সরবরাহের টেবিল রাখা হয়েছে এতে। সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই বিশ্বমানের এই রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। রেস্টুরেন্টটিতে এক একজনের খাবারসহ খরচ পড়বে ৪ থেকে সাড়ে ৮ হাজার টাকা পর্যন্ত। এক থেকে দেড় ঘণ্টার প্যাকেজে পাটাতনে ওঠার পর আকাশে উড্ডয়ন এবং অবস্থান করা শেষে নেমে আসতে হবে। এখানে রান্নাবান্নাসহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন বিখ্যাত রন্ধনশিল্পী টনি খান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||