হোম
চট্টগ্রাম

কক্সবাজারের ঈদগাঁওতে যত্রতত্র পার্কিং করায় ভয়াবহ যানজটে জনজীবন নাভিশ্বাস 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

 কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে ভয়াবহ যানজট সৃষ্টি কারণে জনজীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। প্রতিদিন দীর্ঘলাইন হয়ে আটকে পড়ে দূরপাল্লা সহ বিভিন্ন ধরনের গাড়ি। এই সময় অতিরিক্ত সময় গুনতে হচ্ছে রোগী,শিক্ষার্থী,শিক্ষক,চাকরী জীবী ও ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ পেশার মানুষরা।

ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রার মান। অতিষ্ঠ হন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে বাজার এবং কক্সবাজার ভ্রমণে আসা পর্যটক।ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার পরেও রেহায় মিলছেনা যানজট থেকে। কার্যকরী পদক্ষেপের দাবী জানিয়েছেন সচেতন লোজকন।

দেখা গেছে, ঈদগাঁও বাসস্টেশনে কয়েক ধরনের যানবাহনের কার্যালয় রয়েছে। প্রত্যেক গাড়ি দাঁড় করানো হয়ে থাকে স্টেশনে। বাজারে যত্র তত্র পার্কিং করে যাত্রী উঠানামা করায় দীর্ঘক্ষন যানজট সৃষ্টি হয়। বাজার ও স্টেশনের ফুটপাত সহ মূল সড়কের অধিকাংশ দখল করে নেন ঐ সব যানবাহন গুলো। তার পাশাপাশি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনের বিভিন্ন ব্যবসায়ীরা সড়কের পাশঘেষে দোকানের মালামাল রেখে ব্যবসা করে যাচ্ছেন।

অন্যদিকে স্টেশন কেন্দ্রিক গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় ছোট-বড় হরেক রকমের যানবাহন রাখার স্থান কিন্তু মহাসড়কের পাশেই। ফলে দূর পাল্লার গাড়ি এই অংশে এসে উভয় পাশ থেকে ওভারটেক করতে না পারায় যানজটের সৃষ্টি হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গাড়ি চালক সহ যাত্রীদের। অপরিকল্পিত যানবাহনের স্ট্যান্ড বন্ধ করা না গেলে যানজট নিরসন কোনভাবেই  সম্ভব নয় বলে মনে করেন সাধারন মানুষ।

সরেজমিন ঘুরে দেখা যায়,ঈদগড় সড়কের মাথা নামক স্থানে ছাঁরপোকা গাড়ি, জাপান মার্কেটের সামনে হাইয়েস (মাইক্রোবাস) সিএনজি, বাজার নামার রাস্তার মাথায় অটোরিকশা, মিনি টমটম, ইজিবাইক, ডেভেলপার মার্কেটে সামনে সৌদিয়া বাস,কেজিস্কুল গেইটের সামনে অটোরিকশাসহ দূরপাল্লার বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় যানজটের সৃষ্টি হয়।

দুয়েক ব্যবসায়ী জানান, অধিক হারে তিনচাকার যান বাহন বৃদ্ধি পাওয়া,ঝুপড়ি আর উপ-দোকান সৃষ্টির কারণে যানজটের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। যাত্রীর চেয়ে যানবাহন সংখ্যা অনেক বেশি।নাছির,তাহের,পেঠানসহ কজন পথচারী জানান, যানবাহন অস্থায়ী পার্কিং উচ্ছেদ করা না গেলে যানজট কমানো সম্ভব নয়। আরকান সড়কের ফুটপাতসহ মূল রাস্তা দখল করে চলে এসব গাড়ি গুলোর কার্যক্রম। ফলে যানজট তীব্র হয়ে  ঘটছে নানা দূর্ঘটনাও।
বিভিন্ন যানবাহন চালকরা জানান, অধিকাংশ যান বাহন চালকদের লাইসেন্স নেই,অনভিজ্ঞ চালক দের দিয়ে যানবাহন মালিকরা সড়কের নামিয়ে দিয়েছে। প্রশিক্ষণ,লাইসেন্স,অভিজ্ঞতা না থাকায় সড়কে ঝড়ছে প্রাণ,অনেকে হচ্ছে পঙ্গু।

ঈদগাঁও বাসস্টেশন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এটিকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। কিন্তু জনবল সংকট,অটোরিকশা,ইজি বাইক,মিনি টমটমের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া,যত্রতত্র পার্কিংয়ের ফলে যানজট সৃষ্টি হয়। যানবাহন শ্রমিক নেতাদের নিয়ে মিটিং করে যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঈদগাঁও ট্রাফিক পুলিশের টিআই সূত্রে এমনটি জানা যায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 15 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক