admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০১৯ ৭:১৫ পূর্বাহ্ণ
নিগার সুলতানা ও ফারজানা হক জুটি গড়েন ২৩৬ রানের। দক্ষিণ এশিয়া গেমসের নারী ক্রিকেট ইভেন্টে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মালদ্বীপকে ৬ রানে অলআউট করেছে তারা নিজেদের শেষ গ্রুপ ম্যাচে। ম্যাচ জিতেছে ২৪৯ রানে।

নারী টি টোয়েন্টিতে এর আগে রুয়ান্ডার বিপক্ষে মালি ৬ রানে অলআউট হয়েছিল। তবে নারীদের টি টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড উগান্ডার।এবছরে মালির বিপক্ষে একটি ম্যাচে উগান্ডা ৩১৪ রান করার পর মালিকে তারা অলআউট করে ১০ রানে। ঐ ম্যাচে তারা জিতেছিল ৩০৪ রানে। নেপালে পহেলা ডিসেম্বর শুরু হয়েছে এই আসর, যেখানে প্রায় নয় বছর পর ক্রিকেটকে অন্তভূর্ক্ত করা হয়েছে একটি ডিসিপ্লিন হিসেবে। বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে বাংলাদেশ নারী দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামিমা সুলতানা রান আউট হয়ে যান। একই ওভারে শাম্মা আলির বলে বোল্ড হন সানজিদা ইসলাম। তবে এরপর নিগার সুলতানা ও ফারজানা হক উইকেটে এসে আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন।

ক্রিকেট, নারী, এসএ গেমস
এই দুইজনই তুলে নেন সেঞ্চুরি। নিগার ৬৫ বলে ১১৩ রান করেন। যেখানে ১৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ফারজানা হক কোনো ছক্কা হাঁকাননি। দুইশো’র বেশি স্ট্রাইক রেটে ৫৩ বলে ১১০ রানের ঝড়ো ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকান ২০টি। এই দু’জনের ২৩৬ রানের অপরাজিত জুটিতে ২০ ওভার শেষে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। মালদ্বীপ ব্যাট করতে নেমে ৬ রানে অলআউট হয়ে যায়, বাংলাদেশের ঋতু মনি নেন ৩টি উইকেট। সালমা খাতুনও তিনটি উইকেট নেন। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর পর বুধবার নেপালের বিপক্ষে ১০ উইকেটে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||